শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
পঞ্চগড়-১ আসনে এলডিপির প্রার্থী অধ্যক্ষ আনিস প্রধান
/ ২৬৯ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৩:২১ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : পঞ্চগড়-১ আসনে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পঞ্চগড় জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এংব ঢাকা প্রেস ক্লাব ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি সাংবাদিক নেতা আনিছুর রহমান প্রধান আনিস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তিনি এলডিপির প্রার্থী হিসেবে ছাতা মার্কায় নির্বাচন করবেন বলে জানা গছে। বর্তমানে এলডিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা এলডিপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। আনিস প্রধান ১৯৯৪ সালে আটোয়ারী উপজেলার ডাঙ্গীরহাট সরকারি কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে যোগ দেন। দীর্ঘ চার বছর পর কলেজটি পুরোপুরি প্রতিষ্ঠিত করার পরে তিনি পিতা দানবীর আলহাজ্ব খামির উদ্দিন প্রধানের আদেশ টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে তিনি উপাধ্যক্ষ পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তিনি জানান, পঞ্চগড় -১ আসনের প্রার্থী হিসেবে এলডিপি তাঁর নাম ঘোষণা দিয়েছেন।তিনি বলেন,বিধবা, বয়স্ক, প্রতিবন্ধীভাতাসহ সকলভাতা স্বচ্ছতার সাথে প্রদান নিশ্চিত করা, চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ করা, পঞ্চগড় জেলার সীমান্ত দিয়ে মাদক পাচার হয়ে সারা দেশে চলে যাচ্ছে এটা বন্ধ করা এবং পঞ্চগড়ের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন, জেলার মানুষের স্বাস্থ্য সেবায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কাজ করবেন। ব্যক্তিগত তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। কন্যা আনিকা তাসনিম প্রধান ঢাকা ইন্টারন্যাশনাল নর্দান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে একই কলেজে দুই বছর অধ্যাপনা করেন। পরে লন্ডন বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে এমপিএইচ ডিগ্রি শেষ করে মেডিকেল সাইন্সে পিএইচডিতে অধ্যায়নে চেষ্টারত। ছেলে মাহী আনিস প্রধান ঢাকা অ্যামেরিকান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এর তৃতীয় বর্ষে সেমিষ্টারে অধ্যয়নরত। স্ত্রী পারভীন কবীর জেলা সদরের খামির উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত। জনাব আনিস ২০০৪ সালে সাংবাদিকতা পেশায় আছেন। তিনি জেলা প্রতিনিধি হিসেবে আজকের প্রতিভা ও বাংলাবাজার পত্রিকার সংবাদ সংস্থা ডিএন  মাধ্যমে সাংবাদিকতায় আসেন। পরে তিনি সিএসবি নিউজ টিভি, একুশে টেলিভিশন, বৈশাখী টিভি, আই টিভি, কোলকাতা টিভি, খোলা কাগজ, মানবকণ্ঠ,ডৈনিক ডিটেকটিভ নিউজ পত্রিকায় জেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সময়ের কাগজের পঞ্চগড় জেলা সম্পাদকসহ একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৬ সালে পঞ্চগড় জেলা প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য। বর্তমানে তিনি জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, তাঁকে ছাতা মার্কায় ভোট দিলে পঞ্চগড়ের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। এখনো আমি আমার বাবার মতো নানান সামাজিক কাজে জড়িত আছি‌। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা ঘোষণার পর এ আসনের বিভিন্ন এলাকার মানুষের ব্যাপক সমর্থন ও সাড়া পাচ্ছেন ‌। তাঁর বাবা আলহাজ্ব খামির উদ্দিন প্রধান পঞ্চগড় বিএনপির প্রতিষ্ঠাতা। তিনি পঞ্চগড় থানা কাউন্সিলের পাঁচ বছর চেয়ারম্যান ছিলেন। একাধারে ৩৫ বছর চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি এলাকায় দানবীর হিসেবে পরিচিত। তিনি কেপি উচ্চ বিদ্যালয়, হাজী খামির উদ্দিন প্রধান আলিম মাদ্রাসা, পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, চাকলাহাট বিএম কলেজ, বগুলাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাকলাহাট কোবাদ আলী প্রধান এতিমখানা, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের জমিদাতা ও প্রতিষ্ঠাতা। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত মকবুলার রহমান ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে এককালীন ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। তাঁরই সুযোগ্য সন্তান আনিস প্রধান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনিস প্রধান শতভাগ জয়ের আশাবাদী। তারা দাবী এলাকর উন্নয়নে তাকে ছাতা মার্কায় ভোট দিয়ে পঞ্চগড়-১ আসনে জনসাধারনের সেবা করার সুযোগ দিন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.