শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
সিংগাইর ইরতা কাশিমপুর রজ্জব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল সম্পন্ন: বার্মিংহাম একাদশের বিজয়!
/ ৭৬ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৬:০২ অপরাহ্ন

সিংগাইর, মানিকগঞ্জ প্রতিনিধি:

কালাচাঁন মিয়া স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমীর আয়োজনে ইরতা কাশিমপুর, কাঁঠালবাগান মাঠে অনুষ্ঠিত হল রজ্জব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১২ এর রোমাঞ্চকর ফাইনাল। ১৪ই নভেম্বর, শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বার্মিংহাম একাদশ ম্যানচেস্টার একাদশকে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে বার্মিংহাম একাদশ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে শিরোপা জিতে নেয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের ক্যান সিটি’র সাবেক মেয়র এবং লেবার পার্টির কাউন্সিলর রওশন আরা রহমান দোলন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো: রেজাউর রহমান জামান, কাউন্সিলর, লেবার পার্টি, ইউকে, এবং বিশিষ্ট সমাজসেবক আলী নুর ইসলাম জীবন।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রওশন আরা রহমান দোলন এবং কাউন্সিলর রেজাউর রহমান জামান। প্রধান অতিথির বক্তব্যে রওশন আরা দোলন শিশুদের খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, শিশুরা যদি ছোট থেকেই সঠিক প্রশিক্ষণ পায়, তাহলে ভবিষ্যতে একটি শক্তিশালী ফুটবল টিম উপহার দেওয়া সম্ভব। তিনি কালাচাঁন মিয়া স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমীকে বাচ্চাদের খেলাধুলার প্রশিক্ষণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ঘরোয়া এই ফুটবল টুর্নামেন্টে কাঁঠালবাগান মাঠের দর্শক গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। এলাকার ফুটবলপ্রেমী মানুষজন ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমিয়েছিল, যা টুর্নামেন্টের সাফল্যকে আরও বাড়িয়ে তোলে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.