শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
নির্বাচনে প্রচারণার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান কমনওয়েলথের
/ ৪৭ সময় দেখুন
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:৩৬ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি : রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রবিবার এক সৌজন্য সাক্ষাতে কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক নির্বাচন কমিশনের চলমান প্রস্তুতি ও অগ্রগতির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের কাছে আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন।ইসি সচিব জানান, মহাসচিব নির্বাচন প্রক্রিয়া ঘিরে ভুয়া তথ্য, মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক প্রচারণার অভিজ্ঞতা শেয়ার করে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন,“আমরা তাকে জানিয়েছি— ভুল তথ্য মোকাবিলায় আমাদের পরিকল্পনা আছে এবং কমিশন নিয়মিত গণমাধ্যমের মাধ্যমে সবার কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছে। সামনে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের বিশ্বাস পুনর্গঠনে প্রচার-প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন কমনওয়েলথ মহাসচিব। এ প্রসঙ্গে ইসি সচিব বলেন,“তিনি স্পষ্ট করে বলেছেন, আস্থা সৃষ্টি সবচেয়ে বড় বিষয়— আর এর জন্য যথাযথ প্রচার প্রয়োজন। আমরাও তাকে আশ্বস্ত করেছি যে কমিশনের পক্ষ থেকে সে উদ্যোগ চলছে এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতারও আশা করছি।বৈঠকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়। আখতার আহমেদ জানান, বিদেশ থেকে আসা পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে এবং তারা অবাধে কার্যক্রম পরিচালনা করতে পারবেন।আগামী জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে ইসি সচিব বলেন“আমরা একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কাজ করছি। আশা করছি একটি সন্তোষজনক ফলাফল পাওয়া যাবে।”তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারা দেশকে লাল, হলুদ ও সবুজ— এই তিন স্তরের জোনে ভাগ করা হচ্ছে, যাতে প্রতিটি এলাকার পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।মহাসচিব আরও উল্লেখ করেন, কমনওয়েলথের ৫৬ সদস্য দেশের যেকোনো সহযোগিতা দরকার হলে তারা প্রস্তুত— বিশেষ করে যুক্তরাজ্যের সহায়তা সম্পর্কে জানতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.