শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
পটুয়াখালী ভার্সিটি’র ফুটবল টুর্নামেন্টে ফিশারিজ অনুষদ চ্যাম্পিয়ন।
/ ২০০ সময় দেখুন
আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৩২ অপরাহ্ন

জাকির হোসেন হাওলাদার,
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭ ডিসেম্বর বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। শারীরিক শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান,ট্রেজারার প্রফেসর ড. আব্দুল লতিফ ও রেজিস্ট্রার প্রফেসর ড.মো: ইকতিয়ার উদ্দিন । উক্ত খেলায় ফিশারিজ অনুষদ১-০ গোলে এএনএসভিএম অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।পুরস্কার বিতরণপূর্বে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক(অ.দা.)ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,” বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহ- পাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শৃংখলাবোধ,পারস্পরিক সহযোগিতা,নেতৃত্ব এসব গুণাবলী অর্জনে খেলাধুলা অপরিহার্য। পবিপ্রবি ক্যাম্পাসে খেলাধুলার পরিবেশ দিন দিন সমৃদ্ধ হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং সাফল্য আমাদের গর্বিত করেছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক উৎকর্ষের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ও ক্রীড়ায় এ বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করুক এ কামনা করছি”।পরে তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন,চেয়ারম্যান, শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৮ টি অনুষদ অংশগ্রহণ করেছে।দুই সপ্তাহব্যাপী এ আয়োজনে প্রতিদিনই অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতামূক ও উৎসাহপূর্ণ খেলা-যেখানে অংশগ্রহণকারীরা নিজেদেরমেধা,মনোবল,প্রতিযোগিতা ও আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় রুপ নেয়।।#

জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।
৭,১২,২৫।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.