শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
পিরোজপুরে ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
/ ৯৭ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৩:১০ অপরাহ্ন

পিরোজপুর অফিস : পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রিয়াজ শেখ (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের যমুনা ফিলিং স্টেশনের পশ্চিম পাশে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়। ডিবি সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমানের তত্ত্বাবধানে এসআই (নি.) মো. আতিকুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রিয়াজকে আটক করা হয়। পরে তার প্যান্টের ডান পকেট থেকে নীল পলিথিনে মোড়ানো ৯টি জিপার প্যাকেটে মোট ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। ঘটনার পর পিরোজপুর থানায় নিয়মিত মামলা (নং–৩, তারিখ ০৮/১২/২০২৫) রুজু করা হয়েছে। জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.