শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
/ ৪১২ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

নিজস্ব সংবাদদাতা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান।বার্তায় বলা হয়- বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি আজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এ লক্ষ্যে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধকল্পে বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশন এলাকা, ডোমেস্টিক টার্মিনাল এলাকা এবং এয়ারপোর্ট অভ্যন্তরীণ গোলচত্বর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।মূলত, বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর রাজধানীজুড়ে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তরুণ এ বিপ্লবী নেতা মারা যান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.