রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
গণভোটের পক্ষে অবস্থান নিন, হ্যাঁ ভোট দিন : উপদেষ্টা আদিলুর
/ ১৬৮ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ২:০৯ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : যদি আমরা আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকান্ড, নির্যাতন ও আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান ।তিনি আজ শুক্রবার জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ প্রচার কার্যক্রমে’ অংশগ্রহণ করে একথা বলেন। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমাদের শহীদেরা যেই স্বপ্ন দেখিয়ে গেছেন সেই স্বপ্ন আমাদেরও দেখতে হবে। যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত না করে। অন্যায় অবিচারের কাছে বাংলাদেশ কখনো মাথা নত না করে।বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী ও পুলিশ সুপার আবদুর রহমান। সভায় প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ১৭ বছর কেউ ভোট দিতে পারেনি, বৈষম্যহীন বাংলাদেশের জন্য হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ ভোট জয়ী হলে সুশাসন, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত হবে। উপদেষ্টা আদিলুর রহমান খান একই দিনে বান্দরবানের বালাঘাটা চড়ুইপাড়া পাহাড়ি পল্লীতে উঠান বৈঠকে অংশ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের আগামী একশ বছরের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। তিনি আসন্ন সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান সহ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিষয়ে সকলের প্রতি আহবান জানান।এছাড়া উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি বান্দরবান পৌর শহরে কালাকাটা এলাকায় পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন নামে প্রায় ৩৫০ কোটি টাকার জনস্বাস্থ্য বিভাগের কাজ পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.