রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
লেবাননে ইসরাইলি সেনা নিহত বেড়ে ২
/ ২৪৬ সময় দেখুন
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১:৫১ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : লেবাননে হামলা করতে গিয়ে দুই ইসরাইলি সৈন্য নিহত হয়েছে বলে ইহুদিবাদী বাহিনী স্বীকার করেছে। আজ রোববার (৮ মার্চ) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, দক্ষিণ লেবাননে তাদের দুজন সেনাসদস্য নিহত হয়েছে।সেনাবাহিনী আরো জানায়, নিহতদের মধ্যে একজনের নাম মাহের খাতার (৩৮)। তিনি ইসরাইল দখল করা গোলান মালভূমির মাজদাল শামস এলাকার বাসিন্দা ছিলেন। সামরিক বাহিনী আরও জানায়, খাতার ‘কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোর’-এর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। পরে আরো এক ইসরাইলি সেনা নিহতের তথ্য প্রকাশ হয়। ইসরাইলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণ লেবাননে তাদের আরও এক সেনা প্রাণ হারিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।গত সপ্তাহে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর এবং ইসরাইলি বিমান হামলা জোরদার করার পর এটিই তাদের সেনাদের মধ্যে প্রথম প্রাণহানির ঘটনা। সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এই ঘটনার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে ইসরাইল-লেবানন সীমান্তে বর্তমানে তীব্র লড়াই অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.