রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
নতুন নেতার সমর্থনে ইরানে ব্যাপক শোভাযাত্রা
/ ২০০ সময় দেখুন
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে শূন্যতা বিরাজ করছিল। ১০দিনের মাথায় নতুন নেতা পেয়েছে ইসলামি প্রজাতন্ত্র। খামেনির ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে নতুন কাণ্ডারি ঘোষণা করেছে দেশটির পণ্ডিতদের পরিষদ।এতে ইরানের সরকার, প্রশাসনসহ সব স্তরে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আলাদাভাবে মোজতবাকে স্বাগত জানাচ্ছে বিভিন্ন বাহিনী ও বিভাগের কর্মকর্তারা। বাদ যাচ্ছেন না সাধারণ নাগরিকরা।যুদ্ধের কঠিন পরিস্থিতির কারণে সরাসরি নতুন নেতার সঙ্গে দেখা করতে না পারলেও আজ সোমবার (৯ মার্চ) রাজধানী তেহরানে জড়ো হয়ে মোজতবা খামেনির প্রতি সমর্থন জানিয়েছেন ইরানিরা। তারা নিহত খামেনি ও নতুন নেতার ছবি হাতে মিছিলে শরিক হন এবং শাসকদের প্রতি সমর্থন জানিয়ে নানা স্লোগান দেন।এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন আলী খামেনি। তার সঙ্গে স্ত্রী, মেয়ে, নাতনিসহ পরিবারের বেশ কয়েক সদস্য আহত হয়েছিলেন। তাদের মধ্যে আলী খামেনির স্ত্রী, মেয়ে ও নাতনির মৃত্যু হয়েছে। তবে বেঁচে যান মোজতবা খামেনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.