রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
যুক্তরাষ্ট্র নিজেদের সেনাদেরই রক্ষা করতে পারছে না
/ ২১৫ সময় দেখুন
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : মুসলিম দেশগুলোর নেতাদের মার্কিন শক্তির কাল্পনিক মোহজালে না পড়ার আহ্বান জানিয়েছেন ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বাধীন ভণ্ডামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। শনিবার এক বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখরচি এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। শেখরচি বলেন, তথাকথিত মার্কিন শক্তির ওপর ভরসা করা বন্ধ করুন, কারণ আমেরিকানরা তাদের নিজেদের নড়বড়ে হয়ে পড়া সেনাবাহিনীকেই রক্ষা করতে পারছে না, সেখানে মুসলিম দেশ বা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা তাদের পক্ষে অসম্ভব।শেখরচি বলেন, এক সময় যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজের নাম শুনলে সবাই আতঙ্কিত হতো এবং যার মাধ্যমে মুসলিম দেশগুলোর সম্পদ লুট করা হতো, ইরানি বাহিনী সেই যুদ্ধজাহাজকে অকেজো করে দিয়ে পিছু হটতে বাধ্য করার মাধ্যমে এক ঐতিহাসিক পরাজয় উপহার দিয়েছে। তিনি দাবি করেন, কয়েক দশক ধরে আঞ্চলিক নিরাপত্তার অজুহাতে মুসলিমদের সম্পদে গড়ে তোলা এই অঞ্চলের সমস্ত মার্কিন ঘাঁটি ইরানের প্রতিশোধমূলক অভিযানে ধ্বংস হয়ে গেছে।জেনারেল শেখরচি আরও বলেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত স্কুল, ঘরবাড়ি এবং অবকাঠামো পুনর্নির্মাণের সক্ষমতা ইরানের রয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হারানো মর্যাদা, তাদের অন্তঃসারশূন্য ক্ষমতা এবং পরাজিত সামরিক বাহিনীর ভাবমূর্তি আর কখনোই পুনরুদ্ধার করা সম্ভব নয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে চালানো সামরিক হামলার প্রতিক্রিয়ায় ইরান বর্তমানে ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.