শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি
/ ৭৩ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে বলেছেন,পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির । তিনি বলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না। মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।আইজিপি বলেন, ‘ঈদযাত্রায় ঘরমুখো মানুষের অনেক সমস্যা হয়। সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। অনেকে ঈদের আগের দিন রওয়ানা দিয়েও ঠিক সময়ে বাড়িতে পৌঁছাতে পারেন না।তিনি জানান, এ বছর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রী হয়রানি বন্ধ, টিকিটের অতিরিক্ত মূল্য আদায় রোধ এবং সড়কে যানজট কমাতে সরকারের পক্ষ থেকে সমন্বয় সভা করা হয়েছে।তিনি আরও জানান, সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে। অনেক সময় চালক ও হেলপাররা ট্রাফিক আইন মানেন না। তারা সচেতন হলে যানজট অনেকাংশে কমানো সম্ভব।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টার্মিনালকেন্দ্রিক মাদকসেবী, ছিনতাইকারীরা আছে, সব ধরনের লোকই এখানে আছে। এজন্য ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে।রাজধানীতে নানা স্থানে অবৈধ বাস কাউন্টারের বিষয়ে তিনি বলেন, ঢাকা শহরের ভেতর দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকতে পারবে না। এটা দূর করার জন্য আমাদের সবার প্রচেষ্টা দরকার। আইনের মাধ্যমে আমরা এসব দূর করবো।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার পরিদর্শনকালে বলেন, টার্মিনাল এলাকায় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.