শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল
/ ৮৯ সময় দেখুন
আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, তা অক্ষরে অক্ষরে পালন করে।তিনি বলেন, ‘কিছু নেতা আমাদেরকে বেহেশতে নেওয়ার টিকিট দিতে চাইলেও, তারা তো বেহেশতে নিতে পারেন না। ইনশাআল্লাহ আমরা আমাদের কাজ দিয়েই বেহেশতে যাব। সোমবার সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাটে নেহা নদীর খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে মির্জা ফখরুল এ কথা বলেন।এ সময় এলজিআরডি মন্ত্রী বলেন, যে খাল কাটার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন, আজ তাঁর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল কাটা কর্মসূচি শুরু করে সেই ধারাবাহিকতাকেই রক্ষা করছেন।তিনি আরও বলেন, বিএনপি কৃষকদের সমস্যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, আর সে কারণেই জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির পর, বেগম খালেদা জিয়া ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেন ও ২৫ বিঘা কৃষি জমির খাজনা মাফসহ কৃষক কল্যাণে বিস্তৃত কর্মসূচি নিয়েছিলেন।এলজিআরডি মন্ত্রী বলেন, আজ তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার অল্প সময়ের মধ্যেই জনগণের কাছে দেওয়া তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।তিনি আরও বলেন, ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এখন খাল কাটার মাধ্যমে কৃষকদের পানি সমস্যার প্রাকৃতিক সমাধান শুরু করা হচ্ছে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘দয়া করে আল্লাহর ওয়াস্তে, এই কর্মসূচি বাস্তবায়নে কোনো দুর্নীতির আশ্রয় নেবেন না।ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.