শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর
Headline
Wellcome to our website...
আন্তর্জাতিক শ্রম সংস্থার গণতন্ত্রায়ণ প্রক্রিয়ার নেতৃত্বে বাংলাদেশ
/ ১৬৭ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ২:১৬ অপরাহ্ন

ডেক্স রিপোর্ট  : আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ সংস্থাটির গণতন্ত্রায়ণ প্রক্রিয়া সংক্রান্ত আলোচনায় ৭৪টি দেশের নেতৃত্ব দিয়েছে। ২৬ মার্চ জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আলোচনায় বাংলাদেশ স্থায়ী মিশন দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও মধ্য প্রাচ্যের ৭৪টি দেশের মুখপাত্র হিসেবে আইএলও-সহ জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার গণতন্ত্রায়ণের দাবি উত্থাপন করেছে।

শতাব্দী প্রাচীন সংস্থা আই এল ও-এর গভর্নিং বডির অগণতান্ত্রিক ১০টি স্থায়ী সদস্যপদ বিলুপ্তি ও গণতান্ত্রিক পদ্ধতিতে সকল সদস্য নির্বাচনের জন্য আইনগত প্রক্রিয়া শুরুর জন্য ৭৪টি দেশের নেতা হিসেবে বাংলাদেশ স্থায়ী মিশন জোর দাবি তুলে ধরে। ইতঃপূর্বে, ২০২৫ সালের মার্চে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ হতে এ দাবির নানা আইনগত বিষয় তুলে ধরে এটি সংস্কারের জন্য আলোচনাকে অ্যাজেন্ডাভুক্ত করার দাবি জানানো হয় এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভর্নিং বডির চলতি অধিবেশনে বাংলাদেশ স্থায়ী মিশন গত ৪৩ বছর ধরে সংস্থাটিতে স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত না হয়েই ভোটাধিকারসহ নানা অধিকার ভোগ করতে থাকা দেশগুলোর তালিকা আইনগত উপায়ে পরিবর্তন করার জন্য প্রক্রিয়া শুরুর দাবি উত্থাপন করে। বাংলাদেশের দাবির প্রেক্ষিতে আইএলও’র ১৮৭টি দেশের মধ্যে ৭৪টি দেশ বাংলাদেশের দাবির প্রতি বৃহস্পতিবারের অধিবেশনে সমর্থন জানায়। দীর্ঘ আলোচনার পর বাংলাদেশের এ প্রস্তাব মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও সকল সরকারের সম্মতিতে গৃহীত হয়। স্থায়ী মিশনের পক্ষে কাউন্সেলর ফজলে লোহানী ৭৪টি দেশের মুখপাত্র হিসেবে বক্তব্য প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.