শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ
Headline
Wellcome to our website...
ময়মনসিংহে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন
/ ৬৯ সময় দেখুন
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা ও পৌর এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার।

এ উপলক্ষ্যে আজ ৫ এপ্রিল রবিবার সকালে ময়মনসিংহ সদর উপজেলার চূরখাই ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা মাঠে জরুরি হাম টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ড. ফয়সল আহমেদসহ উপজেলা ও জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সচেতন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য বর্তমান সরকারের এ জনবান্ধব উদ্যোগকে বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টিকার প্রথম ধাপে ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় ৬ থেকে ৫৯ মাস পর্যন্ত সব শিশুকে এ টিকার আওতায় আনা হয়েছে। জেলার ৩ টি উপজেলায় টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭৫০ জন শিশু। ৭ দিনের এই টিকাদান ক্যাম্পেইনে টিকা সংগ্রহ রয়েছে ১ লাখ ৭৪ হাজার। এদিকে আজকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছে ১৯ শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৬৩ শিশু।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.