শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
Headline
Wellcome to our website...
সিংগাইরে হাতনী কবরস্থানে মাটি ভরাটে বাধা, চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন।
/ ১৯৭ সময় দেখুন
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন

জামিল বিশ্বাস, মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় হাতনী কবরস্থানে মাটি ভরাটের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার হাতনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়রা জানান, কাঞ্চননগর, খোলাসুর, পানিশাইল ও ভূমিদক্ষিণ—এই চার গ্রামের মানুষের জন্য ব্যবহৃত কবরস্থান টির উন্নয়নে সম্প্রতি মাটি ভরাটের উদ্যোগ নেয় কবরস্থান কমিটি।

এ কাজে স্থানীয় প্রশাসনের অনুমতি ও নেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সুতক্ষীরা এলাকার হাজী শহীদুল ইসলাম সহ কয়েকজন ব্যক্তি কবরস্থানে মাটি ফেলার সময় চাঁদা দাবি করেন। একপর্যায়ে তাদের ২ হাজার টাকা দেওয়া হলেও পরে আবারও অতিরিক্ত অর্থ দাবি করা হয়।

এ ঘটনায় এলাকাবাসী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে হাজী শহীদুল ইসলাম, মেহেদী হাসান, মোবারক হোসেন, লিটন মাহমুদ ও কোহিনুর মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। এলাকাবাসীর পক্ষে অভিযোগটি দাখিল করেন ইয়াছীন মিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, কবরস্থান একটি পবিত্র স্থান। এখানে উন্নয়ন কাজে বাধা সৃষ্টি ও চাঁদা দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, স্থানীয় বাসিন্দা হারুন, ইয়াছীন, মমিন, কোহিনুর, কালা মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তারা দ্রুত কবরস্থানের উন্নয়ন কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
এদিকে, মানববন্ধন চলাকালে হাজী শহীদুল ইসলামের ছেলে মেহেদী হাসান কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উপস্থিত জনতা তাকে মারধর করে। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.