শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর
Headline
Wellcome to our website...
ভোলাহাটে কৃষি পুনর্বাসন সহায়তায় বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত।
/ ১৬৪ সময় দেখুন
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলায়
২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিফ মৌসুমে আউশ ধান, গ্রীষ্মকালীন তিল, পাট ও চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ভোলাহাট উপজেলা কৃষি অফিসের সামনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মাহমুদ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ নাইমা তাবাসসুম শাহ, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, সসাজসেবা কর্মকর্তা মোঃ নানিম উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা মোসাঃ নাহিদা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আজমির শেখ, উপজেলা একাউন্টস কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উপকরণ হিসেবে বিতরণ করা হয়
🔹 গ্রীষ্মকালীন মুগ (৪০ জন কৃষক): ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি ও বীজ ৫ কেজি
🔹 গ্রীষ্মকালীন তিল(৫০ জন কৃষক): ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি ও বীজ ১ কেজি
🔹 আউশ ধান (৪০০০ জন কৃষক): ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি ও বীজ ৫ কেজি
বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে কৃষকরা অধিক উৎপাদনে উৎসাহিত হচ্ছেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
উপজেলা কৃষি বিভাগ জানায়, সরকারের এ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করে কৃষি উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.