শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন মসিক প্রশাসক
/ ৭০ সময় দেখুন
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
আজ ১২এপ্রিল রবিবার হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক নগর ভবন প্রাঙ্গণে মাসব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন এই কর্মসূচি শুভ উদ্বোধন করেন । এই ক্যাম্পেইনে শুক্র-শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতিত সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে নির্ধারিত ইপিআই টিকা কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী বক্তব্যে হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবেলায় উদ্দিষ্ট সকল শিশুকে টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথসহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীবৃন্দ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিগণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.