রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
ভোলাহাট প্রেসক্লাব–পরিবারের বনভোজন আয়োজনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।
/ ১৫৯ সময় দেখুন
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

এম. এস. আই শরীফ, প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):

চাঁপাইনবাবগঞ্জের একমাত্র ভোলাহাট প্রেসক্লাবের সদস্য ও অন্যান্য গণমাধ্যম কর্মীদের সহধর্মিণী এবং তাদের সন্তান-সন্ততিদের নিয়ে বার্ষিক “পরিবারের বনভোজন ২০২৬ আয়োজনে প্রস্তুতিমূলক সভা সেক্রেটারী ভবনে মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের একান্তই ব্যক্তিগত সহকারী এবং দৈনিক দিনকাল পত্রিকার সংবাদদাতা কায়সার আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ক্লাব প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাবেক সভাপতি ও শেখজি অন্বিক্ষণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা এবং গবেষক রবিউল ইসলাম, সহসভাপতি সিনিয়র সাংবাদিক ও দুদক এর অংগসংগঠন দুপ্রক সদস্য এম. এস. আই শরীফ, সাধারণ সম্পাদক শাহ্ কবির, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুক্তা, সদস্য মনিরুল ইসলাম মুনি, আমিনুল ইসলাম আর্মি।

প্রস্তুতিমূলক সভায় ভোলাহাট প্রেসক্লাব সৃষ্টিলগ্ন হতে নানান জটিলতার শিকার হয়ে উন্নয়নের ধারার মুখ থুবড়ে পড়ার প্রতিকুলতাকে তরান্বিত করতে পূর্বের সকল গ্লানি ভুলে উপস্থিত সকল সদস্যদের সচেতন করে ও দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জোড়ালো আহবান জানান অনুষ্ঠানের সভাপতি কায়সার আহমেদ।

তিনি আরো জানান, সামনের দিনগুলিতে আমরা উপজেলার সকল সদস্যদের নিয়ে ক্লাবের সার্বিক উন্নয়নের কাজে মনোনিবেশ করবো ইনশা-আল্লাহ্। আমাদের বর্তমান কমিটির মেয়াদ দেড় বছর প্রায়। এরপূর্বের কমিটিগুলি দীর্ঘদিন ক্ষমতাকে কুক্ষিগত রেখে নিজনিজ আত্মসুদ্ধির বেড়াজালে নিমজ্জিত ছিল। ক্লাবের একাউন্টে তারা জমায়িত করতে ব্যর্থ হয়েছে। আমাদের এ অল্প সময়ের ক্ষমতায় লক্ষাধিক ব্যাংক একাউন্টে জমা রেখেছি এটাই আমাদের বড় ক্রেডিট।

আর এ শুভক্ষণে আমাদের পরিবার-পরিজন নিয়ে আগামী ২৫ এপ্রিল ২০২৬ খ্রী: তারিখে সকল সাংবাদিক ও তাদের স্ত্রী-সন্তানাদীদের আনন্দ-বিনোদন, সাংস্কৃতিক সন্ধ্যা, র‍্যাফেল ড্র (লটারী) দিনব্যাপী আমরা আনন্দমুখোড় পরিবেশের মধ্যদিয়ে অতিবাহিত করার জন্য “পরিবার বনভোজন” উদযাপন করবো ইনশা-আল্লাহ্। বনভোজন উদযাপনকে কেন্দ্র করে তিনি সকল সদস্যদের নিবিড়ভাবে সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.