শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল
/ ১৩৬ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

ডেক্স রিপোর্ট : দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তনে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীতে ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য হলো দারিদ্র্য দূর করে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করা। এই লক্ষ্য বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি সংগঠনটির কার্যক্রমকে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত আরও বিস্তৃত করার পরামর্শ দেন।

মন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের সংগঠনের অবদান রাখার ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি তরুণদের নতুন স্বপ্ন ও উদ্যম নিয়ে দেশ গঠনের মহৎ কাজে সরাসরি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

দেশের বর্তমান অর্থনৈতিক সক্ষমতা ও কৃষি খাতের সাফল্যের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার পর গত ৫৬ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি খাতে বৈপ্লবিক উন্নয়ন আমাদের সাফল্যের অন্যতম মাইলফলক।

তিনি জোর দিয়ে বলেন, দেশের টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের ধারা অব্যাহত রাখতে তরুণ সমাজের সক্রিয় ও সৃজনশীল অংশগ্রহণ এখন সময়ের দাবি।

বক্তব্যের শেষ পর্যায়ে মন্ত্রী তরুণদের উদ্দেশে আরও বলেন, নতুন দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তোমাদের প্রস্তুত থাকতে হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনার সাথে তরুণদের মেধা ও শ্রমের সমন্বয় ঘটলে জনগণের ভাগ্য পরিবর্তন দ্রুততর হবে।

দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। জেসিআই কার্নিভালের এই আয়োজনে দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.