শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
সু-সংঘটিত বাংলাদেশ বিনির্মাণে জিয়া সৈনিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত
/ ২৭১ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৩৯ পূর্বাহ্ন

এস, এ, রশিদ, বিশেষ প্রতিনিধি :

সু-সংঘটিত বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি লায়ন মনসুর আহমেদ মুন্না। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিক হামিদুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জি এম সুমন মুন্সী, সাংগঠনিক সম্পাদক শামীম খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ-সভাপতি রাসেল শেখ, দপ্তর সম্পাদক আল আমীন মোল্লাহ এবং প্রচার সম্পাদক রাজু সিকদার।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইদি আমীন এপোলো।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি সু-সংগঠিত ও শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ। তারা দেশের বর্তমান প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।
আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.