শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
সাবেক ছাত্রদল নেতা বাবুর আবেগঘন বক্তব্য ভাইরাল
/ ২৪৪ সময় দেখুন
আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় সাবেক ছাত্রদল নেতা খায়রুল ইসলাম বাবুর বক্তব্যে। শুক্রবার (৪ অক্টোবর) জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখার সময় নিজের রাজনৈতিক জীবনের নানা দুঃসময় তুলে ধরেন।
বাবু বলেন, একাধিক মামলায় আমাকে দীর্ঘ সময় কারাভোগ করতে হয়েছে। তখন পরিবার থেকেও দেখা করা সম্ভব হয়নি। কিন্তু জেলা আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ সব সময় পাশে ছিলেন, খোঁজখবর নিয়েছেন, আইনি সহায়তা দিয়েছেন এবং মুক্তির জন্য নিরলসভাবে কাজ করেছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।বক্তব্যের এক পর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। আমি চাই, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আরও সংগঠিত ও শক্তিশালী হোক। ভবিষ্যতে দলীয় ঐক্য ও ন্যায্য প্রতিযোগিতার মাধ্যমেই বিজয় আসবে। তাঁর এ আবেগঘন বক্তব্যে সভাস্থলে নীরবতা নেমে আসে, অনেক নেতাকর্মীর চোখেও অশ্রু দেখা যায়। পরে বাবুর ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নিজামউদ্দিন সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকন, অ্যাডভোকেট সৈয়দ ছাব্বির আহমেদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম ও অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু। সঞ্চালনা করেন অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা। জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত বলেন, “খায়রুল ইসলাম বাবু দলের একজন নিবেদিতপ্রাণ ও সাহসী কর্মী। দলীয় সংকটকালে তিনি যে ভূমিকা রেখেছেন, তা প্রশংসনীয়।”

০৫.১০.২৫

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.