শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
কাউখালীতে গনপিটুনিতে আহত যুবক হাসপাতালে মারা গেলেন
/ ৬৭ সময় দেখুন
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৮:০৫ অপরাহ্ন

পিরোজপুর অফিস:: পিরোজপুরের কাউখালীতে শনিবার সন্ধ্যায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহত আলী হোসেন (৩০) নামের এক যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে রেফার করে রাত সাড়ে ১২ টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু ঘোষণা করেন। নিহত আলীর গ্রামের বাড়ি শিয়ালকাঠীর বান্দাঘাটা; তিনি হাকিম হাওলাদারের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সন্ধ্যা প্রায় ৭টায় বান্দাকাটা গ্রামে কয়েকজন ‘ডাকাত’ বলে চিৎকার করলে আলীকে এলাকাবাসী আটক করে বেধড়ক মারধর করে। পরে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তার উপর অতিরিক্ত হিড়িক দেখায় এবং তাকে গনপিটুনি দিয়ে শারীরিকভাবে আহত করে হাত-পা বেঁধে ভুগিয়ে রেখে দেয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আলীকে উদ্ধার করে রাত ৯ টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। আলীর আত্মীয়স্বজন অভিযোগ করেছেন যে তাকে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অন্যদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন আলী মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল বলে। শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন, গনপিটুনির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে জানিয়ে আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ওই ঘটনায় আলীর স্ত্রী সোনিয়া বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে; তদন্ত চলছে বলেও জানান তিনি।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.