শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
সাউন্ড বাংলা’র আলোর কবিতা-কথা ও ভালোর গান
/ ১৮৯ সময় দেখুন
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ২:৩১ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে সাউন্ডবাংলা- দৈনিক পূর্বাভাস-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোর কবিতা-কথা ও ভালোর গান। রোববার বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক এম শাহজাহান আলী। কথাশিল্পী শান্তা ফারজানা ও কলামিস্ট মোমিন মেহেদী নিবেদিত আলোর কবিতা – কথা ও ভালোর গান-এ সভাপতিত্ব করেন সাংবাদিক ও অভিনেতা মোখলেছুর রহমান তোতা। বিশেষ অতিথি ছিলেন কথাশিল্পী কালাম ফয়েজী, ব্যাংকার ও কবি সাইফুল ইসলাম চৌধুরী, ঢাকা সাব এডিটরস কাউন্সিল-এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাহিদ হাসান, এবং কবি রিপন শান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় দৈনিক পূর্বাভাস এর যুগ্ম সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি। এ আয়োজনে সাহিত্যবন্ধু সম্মাননা কথাশিল্পী কালাম ফয়েজী, কাব্যবন্ধু সম্মাননা কবি রিপন শান, সমাজবন্ধু সম্মাননা সমাজসেবি ফেরদৌসি আক্তার রেহানা ও সমাজসেবি মিজানুর রহমান মোল্লাকে প্রদান করা হয়।বিশেষ আকর্ষণ হিসেবে গান ও অভিনয় পরিবেশন করেন অ ছড়াকার গোলাম নবী পান্না, দৈনিক পূর্বাভাসের যুগ্ম সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, কবি আলতাফ হোসেন রায়হান, শিক্ষক কবি আবদুল মান্নান, প্রকাশক হাফেজ নূরুজ্জামান, কবি বিমল সাহা, দৈনিক পূর্বাভাস-এর স্টাফ রিপোর্টার সাইফুল রহমান হক, ছড়াকার শাহজামাল, কবি আবু বকর সিদ্দীক, ছড়াকার মোহাম্মদ শামিম মিয়া প্রমুখ।উপস্থিত অতিথিবৃন্দ এসময় বলেন, একাত্তরের স্বাধীনতা কারো বাপদাদার নয়; এই স্বাধীনতা সকল নাগরিকের। সেই স্বাধীনতাকে কোনো দল- গোষ্ঠি বা ব্যাক্তি খাটো করার চেষ্টা করলে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে। ভুলে গেলে চলবে না, অতিতের অন্যায়ের প্রতিবাদের প্রেক্ষিতেই অন্তবর্তী সরকারের সৃষ্টি। অতএব, বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে কেউ ষড়যন্ত্র করবেন না। জাতীয় সাংস্কৃতিকধারার পৃষ্টপোষকতায় পুরস্কার ভিত্তিক ‘সাউন্ডবাংলা-পল্টনাড্ডা-১০২-এ’ পঠিত লেখার মধ্য থেকে বিজয়ী হোন ছড়াকার মোহাম্মদ শামিম মিয়া।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.