শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
অন্যায়ভাবে চাপ প্রয়োগ করলে নাম প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান
/ ৯৩ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : আগামী দিনে যারা দুদকের ওপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করবেন তাদের নাম প্রকাশ করা হবে বলেছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন । মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।চেয়ারম্যান বলেন, দুর্নীতিগ্রস্তদের ওপর চাপ বেশি আসে। তবে যারা সৎ থাকেন তাদের ওপর চাপ কম পড়ে। তিনি সতর্ক করে বলেন, ‘আগামী দিনগুলোতে যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করবেন, আমরা তাদের নামও প্রকাশ করে দেব।জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়। তবে কালো টাকার প্রভাব এবারও থাকতে পারে। তিনি উল্লেখ করেন, সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়ন করা, এটি কোনো লাভজনক পদ নয়। তাই নির্বাচনে অর্থের প্রভাব কমাতে সাংবাদিকদেরও চিন্তা করতে হবে।প্রার্থীদের সম্পদ বিবরণী দাখিল প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, যদি প্রার্থীদের সম্পদ আগে দুদকে জমা দিতে বাধ্য করা হয়, তবে একটি টাস্কফোর্স গঠন করে তা যাচাই করা সম্ভব হবে।দুর্নীতি প্রতিরোধে তিনি বলেন, সিঙ্গাপুর দুর্নীতি দমনে সফল একটি দেশ। সেখানে প্রতিটি সরকারি অফিস দুর্নীতি প্রতিরোধে কাজ করে। বাংলাদেশেও দুদক একই দায়িত্ব পালন করছে।সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল করেছে এবং তা নিষ্পত্তি হয়েছে। ফলাফলের দায় দুদকের নয়।মামলা নিষ্পত্তি প্রসঙ্গে তিনি জানান, রাজধানীতে বিশেষ জজ আদালতের সংখ্যা মাত্র ১১টি। এত মামলার রায় দেওয়া সম্ভব নয়। তাই আদালতের সংখ্যা বাড়ানো জরুরি। এ বিষয়ে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল কাজ করছেন বলে তিনি জানান।সভায় আরও উপস্থিত ছিলেন দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.