শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
Headline
Wellcome to our website...
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, বিভ্রান্ত না হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
/ ৪৯ সময় দেখুন
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে প্রকাশিত খবর সঠিক নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের অবস্থা স্থিতিশীল। এ নিয়ে কারও বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই।’ তিনি খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়ার আহ্বান জানান।এদিকে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত তথ্যের জন্য তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার না করার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে। এর আগে নয়াপল্টনে এক দোয়া মাহফিলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা আগের মতোই চলছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। এ ছাড়া বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সময়মতো গণমাধ্যমকে জানানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.