শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যত বাংলাদেশের গণতান্ত্রিক পথচলার রূপরেখা অঙ্কন করবে: ইসি সানাউল্লাহ
/ ১৯৮ সময় দেখুন
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ২:৩৮ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি: আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন ভিত্তি রচনা করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।ইসি সানাউল্লাহ বলেন, অতীতের বিভিন্ন কারণে দেশের নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই আস্থা পুনরুদ্ধার এবং একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়া গড়ে তুলতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন, “এটি শুধু নির্বাচন কমিশনের একার দায়িত্ব নয়; একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন হলো জাতীয় দায়িত্ব। দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করা জরুরি।সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় গণমাধ্যম শুধু তথ্য সরবরাহই করে না; তারা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অন্যতম শক্তি। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের নির্বাচন কাভারেজে আরও দক্ষ করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, সামনে জাতীয় নির্বাচন এবং গণভোট—দুইটি বড় আয়োজন একসঙ্গে পরিচালনার চ্যালেঞ্জ রয়েছে। এই প্রক্রিয়ায় সঠিক তথ্য প্রচার ও ইতিবাচক জনমত গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্ব পালন করবে, আর নির্বাচন কমিশনের কাজ হলো নিরপেক্ষভাবে তাদের অবস্থান দেশবাসীর সামনে তুলে ধরা। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।কর্মশালায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, আরএফইডি সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.