শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
ঢাকা-১৭ আসনের প্রার্থী হতে তারেক রহমানের মনোনয়নপত্র জমা
/ ১৪৩ সময় দেখুন
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:২২ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম। তিনি একই সঙ্গে তারেক রহমানের প্রধান নির্বাচনি এজেন্ট ও চিফ কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কো-অর্ডিনেটর ফরহাদ হালিম ডোনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, তানভীর আহমেদ রবিনসহ দলের আরও কয়েকজন নেতা।মনোনয়ন জমা শেষে আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়ন দাখিল করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা পেলে তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন এবং চলমান জাতীয় সংকট উত্তরণে কার্যকর ভূমিকা রাখবেন।তিনি আরও জানান, ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী প্রয়োজনীয় সব কাগজপত্র সংযুক্ত করে মনোনয়ন জমা দেওয়া হবে।দলের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে গত শনিবার তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেন। পরদিন রোববার তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।বিএনপির নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় নতুন যাত্রা শুরু হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.