শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
/ ২০৫ সময় দেখুন
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

পিরোজপুর অফিস :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইউনুচ আলী শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জালিস খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ১নম্বর যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আহসানুল কবির, সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন রিপনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসাইন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.