শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
Headline
Wellcome to our website...
ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী
/ ১৬০ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ইতিহাসের শিক্ষা গ্রহণ এবং তার ধারাবাহিক চর্চার মধ্য দিয়েই একটি রাষ্ট্রে সুশাসনের ভিত্তি শক্তিশালী হয়। তিনি জানান, অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকার ভবিষ্যৎ পরিকল্পনায় এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার রাজধানীর সিরডাপ কনফারেন্স সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের রচিত ‘ফিরে দেখা সেই সময়’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। মন্ত্রী বলেন, একটি রাষ্ট্র সঠিক পথে এগিয়ে যেতে চাইলে অতীতের ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি। মানুষের স্বভাবগত প্রবণতা অতীতকে স্মরণ করা হলেও, সেই স্মৃতিকে কেবল আবেগে সীমাবদ্ধ না রেখে প্রামাণ্যভাবে লিপিবদ্ধ করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ অবদান। তিনি উল্লেখ করেন, বইটিতে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়েছে, যা দেশের সাম্প্রতিক বাস্তবতা অনুধাবনে সহায়ক ভূমিকা রাখবে। নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন দেশি-বিদেশি মহলে ব্যাপক আলোচিত হয়, বিশেষ করে বহু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে প্রশ্ন ওঠে। একইভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘নিশিরাতের ভোট’ হিসেবে আখ্যা দেওয়া হয়। তিনি জানান, ওই সময়ে তিনি নিজেও প্রার্থী ছিলেন এবং দীর্ঘ সময় নিজ বাসভবনে অবস্থান করতে বাধ্য হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধান বিরোধী দলগুলোর অংশগ্রহণ না থাকায় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। ভোটার উপস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না। মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক বাস্তবতার এই অভিজ্ঞতাগুলো ভবিষ্যৎ নেতৃত্বকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। তিনি তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিনির্ভর বিতর্ক চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, মুক্তচিন্তা ও সমালোচনামূলক বিশ্লেষণের পরিবেশ না থাকলে সমাজ স্থবির হয়ে পড়ে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি বর্তমানে বিচারাধীন থাকায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের ওপর নির্ভর করবে। একই সঙ্গে সংবিধান সংস্কার নিয়ে আলোচনাও চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে এমন একটি নির্বাচন ব্যবস্থা গড়ে উঠবে, যা জনগণের আস্থা অর্জনে সক্ষম হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। এছাড়া বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিক্ষাবিদরা বক্তব্য রাখেন। বইটির লেখক হাসান আহমেদ চৌধুরী কিরণ তার বক্তব্যে দেশের রাজনৈতিক বাস্তবতা ও গণতন্ত্রের চর্চা নিয়ে নানা দিক তুলে ধরেন। গ্রন্থটিতে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি, নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার ও শাসনব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে প্রকাশিত ৩৮টি নিবন্ধ সংকলিত

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.