শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
Headline
Wellcome to our website...
নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজার কে ট্রাক দিয়ে পিষে হত্যা, চালককে ধরতে অভিযান।
/ ৭২ সময় দেখুন
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে তেল না পেয়ে
পাম্প ম্যানেজারকে ট্রাক দিয়ে পিষে হত্যা আহত আরেক কর্মী পলাতক ট্রাকচালক কে ধরতে অভিযান।
নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পাওয়াকে কেন্দ্র করে তীব্র বাগবিতণ্ডার জেরে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় মের্সাস তানভীর ফিলিং স্টেশনের পাশে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত নাহিদ সর্দার (৩৩) ওই ফিলিং স্টেশনের ম্যানেজার এবং তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা আকরাম সর্দারের ছেলে।
পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদ্দীন জানান, ট্রাকচালক মো. সুজাত তেল নিতে এসে পাম্পে তেল না থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় ম্যানেজার নাহিদ সর্দারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুজাত প্রকাশ্যে হুমকি দিয়ে বলে,
তোরে আজ ট্রাকের নিচে চাপা দিমু।
পাম্পের কর্মচারী সোহান ইসলাম জানান, হুমকি দেওয়ার পরও ট্রাকচালক ঘটনাস্থলেই অবস্থান করছিল। পরে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নাহিদ সর্দার তার পরিচিত জিহাদুল ইসলামকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ পর সুজাত ট্রাক ঘুরিয়ে তাদের পিছু নেয়।

সন্দেহ হলে পাম্পের দুই কর্মী মোটরসাইকেলে তাদের পিছু নেন। গিয়ে তারা দেখতে পান, ট্রাকচালক সুজাত নাহিদ সর্দারকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে।
ঘটনাস্থলেই নাহিদ সর্দারের মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের চাচাতো ভাই মঞ্জুর সর্দার অভিযোগ করে বলেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

হুমকি দিয়েই ট্রাকচালক ইচ্ছাকৃতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানিয়েছেন, অভিযুক্ত ট্রাকচালক ও ট্রাকটি আটকের জন্য অভিযান চলছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মুহূর্তেই ভয়াবহ রূপ নেওয়া এই হত্যাকাণ্ড এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.