শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
Headline
Wellcome to our website...
পটুয়াখালীর দুমকিতে মাদক সহ দুই যুবক আটক।
/ ১৫৫ সময় দেখুন
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ন

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি :

 

​পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন—নুরুল ইসলাম মৃধা (২৬) ও রাজিব হাওলাদার (২৩),

গোপন সংবাদের ভিত্তিতে মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজারের পশ্চিম পাশে ত্রিমুখী পাকা সড়কে অভিযান চালায় দুমকি থানা পুলিশের একটি দল।
​অভিযানকালে নুরুল ইসলাম মৃধার কাছ থেকে ৯ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

একই সময় অন্য এক অভিযানে রাজিব হাওলাদারের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৬৩০ টাকা জব্দ করে পুলিশ।
​দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
​তিনি আরও বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। অপরাধীদের দমনে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজ ​শনিবার সকালে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.