শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
পিরোজপুরের জিয়ানগরের জেলের জালে ধরা পরল ২৮ লাখ টাকার ১৪৪ টি লক্ষা মাছ
/ ১০৪ সময় দেখুন
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

কামরুল ইসলাম জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুর জেলার জিয়ানগরে জেলেদের জালে ২৮ লাখ টাকা মূল্যের ১৪৪টি লাক্ষা মাছ ধরা পড়েছে। সোমবার (৬ এপ্রিল) উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ওই তিনটি ট্রলারের মাছ ২৮ লাখ টাকায় পাইকারি বিক্রেতারা ক্রয় করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জিয়ানগর উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলাল ফকির, কালাম খান এবং পারেরহাটের আবুল হোসেন এর তিনটি ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। সেখানে গিয়ে জেলেরা সাগরে জাল ফেললে এই মূল্যবান লাক্ষা মাছগুলো ধরা পড়ে। এরপর জেলেরা মাছগুলো নিয়ে পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্রে আসেন। খবর পেয়ে মাছ ব্যবসায়ীরা সোমবার ২৮ লাখ টাকায় মাছগুলো ক্রয় করেন। পরে এগুলো চট্টগ্রামে পাঠানো হয়। ট্রলার মালিক এবং মৎস্য ব্যবসায়ী দুলাল হোসেন ফকিরের কাছে জানতে চাইলে তিনি জানান, অনেকদিন ধরে আমরা সমুদ্রে মাছ পাচ্ছিলাম না, অনেক টাকা ক্ষতি হচ্ছিল।এ ইবার আল্লাহর রহমতে জালে মাছ ধরা পড়েছে। এতে আমরা অনেক আনন্দিত। কিছুটা হলেও পেছনের ক্ষতি পুষিয়ে নিতে পারব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.