শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
নড়াইলে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত এক
/ ৬৪ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল :

নড়াইল সদর উপজেলায় মেয়ের জামাই বাড়িতে যাচ্ছিলেন তছিরন নেছা (৫৫),

খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে নেমে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় তিনি নিহত হন।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
সোমবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আউড়িয়া টোল ঘরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তছিরন নেছা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া এলাকার মজিদ শেখের স্ত্রী।

তিনি তার জামাই বাড়ি সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের কামাল শেখের বাড়িতে যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আউড়িয়া টোল ঘরের সামনে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে নেমে তছিরন নেছা নামে ওই নারী মহাসড়ক পার হচ্ছিলেন।

এ সময় বেনাপোলগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে ময়না বেগম বেগম বলেন, আমার ছোট মেয়ের সিজার অপারেশন হবে তার জন্য আমি মাকে আসতে বলি। এজন্য আমার মা খুলনার ডুমুরিয়া আমার বড় মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়ি গোপালপুর আসছিলেন।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.