শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ ধোবাউড়ায় অবৈধ পলিথিন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে বিভাগীয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪,০০০ পিস ইয়াবা সহ এক মহিলা গ্রেফতার। সিংগাইর ৫০ শয্যা হাসপাতালে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র (এমপি)র পক্ষ থেকে ৩০টি আরাম দায়ক চেয়ার প্রদান। ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতি মূলক সভা
Headline
Wellcome to our website...
ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪
/ ২৬ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ পুলিশ সুপার এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪জন মদক কারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন নওধার লেকেরপাড় এলাকা হইতে ৫ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ ১৪.১৫ ঘটিকায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ২,৫০,০০০/-টাকা ও মাদক বিক্রয়কাজে ব্যবহৃত ১টি নাম্বার বিহীন মোটরসাইকেল যাহার মূল্য অনুমান ১,১০,০০০/-টাকার আলামত সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্দুর রশিদ (৬৫) পিতা-মৃত হাফিজ উদ্দিন, মাতা-মোছাঃ জাহিদা খাতুন, ২। মোঃ জাহিদ হাসান (২৪) পিতা-মোঃ আব্দুর রশিদ, মাতা-মোছাঃ নাছিমা আক্তার, ৩। মোছাঃ নাছিমা আক্তার (৫০)*, স্বামী-মোঃ আব্দুর রশিদ, পিতা-মৃত আসমত আলী তালুকদার, মাতা-মোছাঃ আয়শা খাতুন, সর্ব সাং-সাকুয়া, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আব্দুর রশিদ (৬৫) এর বিরুদ্ধে ২টি, ২। মোঃ জাহিদ হাসান (২৪), এর বিরুদ্ধে ১টি, ৩। মোছাঃ নাছিমা আক্তার (৫০), এর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

অপর একটি সফল অভিযানে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন ডাকাতিয়া দক্ষিণ পাড়া এলাকা হইতে ৫ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ ১৭:০০ ঘটিকায় ৫০ পিস ইয়াবাট্যাবলেট, মূল্য অনুমান ২৫,০০০/-টাকা, আলামতসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হেলাল মিয়া (২৮)পিতা-মৃত আকবর আলী, মাতা-হোমেরা, সাং-ভাটাজোড় গিলাচালা, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ত্রিশাল ও ভালুকা মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.