শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়ার প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি নড়াইলে টাকা পেয়ে বসত ঘরের টিন খুলে নিল পাওনাদার। দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: জালানী প্রতিমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান। আশুলিয়ার জামগরায় মাদক সহ চার পেশাদার মাদক কারবারি ডিবির হাতে আটক। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবন কারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড।
Headline
Wellcome to our website...
সিংগাইরে ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু, ৪ দিনব্যাপী আয়োজন
/ ৩৬ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পূর্বাহ্ন

এস,এ,রশিদ, বিশেষ প্রতিনিধি:

সারা দেশের ন্যায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ২০২৬ চার দিনব্যাপী শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত রুটিন অনুযায়ী ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত একটানা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখযোগ্যভাবে শুক্রবারেও পরীক্ষা চলমান রয়েছে।

পরীক্ষার সূচি অনুযায়ী, ১৫ এপ্রিল বুধবার বাংলা, ১৬ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি, ১৭ এপ্রিল শুক্রবার গণিত এবং ১৮ এপ্রিল শনিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিংগাইর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আরা ভূইয়া জানান, তার বিদ্যালয়ে মোট ৩২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। তিনি আরও জানান, পুরো সিংগাইর উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১০৩ জন।
উপজেলায় মোট ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলো হলো—সিংগাইর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, সাহরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জয়মন্টপ ভাকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মোট ১২৭টি বিদ্যালয়ের মধ্যে ৫টি কিন্ডারগার্টেনসহ ২৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সিংগাইর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে এ বছর সিংগাইর উপজেলায় কোনো মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়নি, যদিও তারা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী কঠোর নিয়মনীতি মেনে পরীক্ষা গ্রহণের চিত্র দেখা গেছে। পরিদর্শনকালে লক্ষ্য করা যায়, পরীক্ষাকেন্দ্রে শুধুমাত্র পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং কোনো অভিভাবক বা বহিরাগতকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সাংবাদিকদের ও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরিচয় দেওয়ার পর দূর থেকে বারান্দায় দাঁড়িয়ে সীমিত পরিসরে ছবি সংগ্রহের সুযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিংগাইর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসমা সুলতানা জানান, তিনি অনলাইনে এবং সরাসরি পরিদর্শনের মাধ্যমে উপজেলার ৪টি কেন্দ্রের কার্যক্রম তদারকি করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.