শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
বরেণ্য রাজনীতিবিদ গোলাম সারোয়ার মিলন আর নেই
/ ৩৭ সময় দেখুন
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

এস,এ,রশিদ, বিশেষ প্রতিনিধি:

দেশের বরেণ্য রাজনীতিবিদ, সাবেক শিক্ষা উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য (মানিকগঞ্জ) জননেতা গোলাম সারোয়ার মিলন আর আমাদের মাঝে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৬ এপ্রিল রবিবার ভোরে ফজরের নামাজের কিছুক্ষণ আগে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে মানিকগঞ্জসহ সারাদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সিংগাইরের কৃতি সন্তান গোলাম সারোয়ার মিলন ছাত্রজীবন থেকেই নেতৃত্বগুণের পরিচয় দেন। পরবর্তীতে জাতীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন দক্ষ ও দূরদর্শী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। শিক্ষা খাতের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়।
রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা জানান, তিনি ছিলেন অসংখ্য নেতা তৈরির কারিগর এবং একজন প্রাজ্ঞ বক্তা। তাঁর নেতৃত্ব, আদর্শ ও কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দেশ একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.