শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
ত্রিশালে কবি নজরুল জন্ম জয়ন্তীর প্রাক-প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।
/ ৪২ সময় দেখুন
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬, ১:০৮ অপরাহ্ন

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম নজরুল জন্মজয়ন্তী জাতীয় অনুষ্ঠান আয়োজনের প্রাক- প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১মে সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ত্রিশাল উপজেলা কার্যালয়ের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে এ প্রাক- প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -০৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি।

সভায় জানানো হয়, আসন্ন পাঁচ দিনব্যাপী ১২৭ তম নজরুল জন্মজয়ন্তী জাতীয় অনুষ্ঠান সফলভাবে আয়োজন এবং সম্পন্ন করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদ, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তর ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে অনুষ্ঠান আয়োজনের বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন কাজ চলমান রয়েছে। যা অল্প সময়ের মধ্যে শেষ হবে বলে জানানো হয়।

প্রধান অতিথি বলেন, নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, যাকে আমরা ধারণ এবং লালন করি। তাই এবারের নজরুল জন্মজয়ন্তী আয়োজনকে ভিন্নমাত্রা ও নান্দনিক ভাবে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। যা এবার জাতীয়ভাবে উদযাপন করা হবে। তিনি আরো বলেন, এই অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবেন এবং একই সাথে দল মত নির্বিশেষে এ অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ ০৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য বলেন, দীর্ঘদিন পর ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহ বাসীর দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। তিনি আরো বলেন সবকিছু ঠিক থাকলে এবার ত্রিশালে স্মরণকালে সবচেয়ে জমকালো ও উৎসবমুখর নজরুল জয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ বলেন, আগামী প্রজন্মকে আমাদের সংস্কৃতির ঐতিহ্য ও ইতিহাস জানানোর জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচ দিনব্যাপী আয়োজনে নজরুলের গান, সাহিত্য, কবিতা, নাটক অনুষ্ঠিত হবে। যাতে করে নজরুল চর্চার মাত্রা আরও বৃদ্ধি পায়।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেন, দীর্ঘদিন পর ত্রিশালে এত বৃহৎ পরিসরে জাতীয় অনুষ্ঠান আয়োজন করায় ময়মনসিংহ বিভাগ জুড়ে বইছে উৎসবের আমেজ। নজরুল জন্মজয়ন্তী আয়োজনের মাধ্যমে এ বিভাগের অন্যান্য জেলা , ক্ষুদ্র -নৃগোষ্ঠী ও পার্শ্ববর্তী জেলার সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাওয়া যাবে।

সভাপতি বক্তব্য বলেন, আসন্ন নজরুল জন্মজয়ন্তী উৎসবটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং অনুষ্ঠান আয়োজনে সম্পৃক্ত দপ্তরগুলো একসাথে কাজ করে যাচ্ছে। পাঁচ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের শেষ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রতিদিন ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ ও সংসদ সদস্যগণ উপস্থিত থাকবেন। এছাড়াও ঐতিহ্যবাহী নজরুল মেলা, স্মারক আলোচনা সভা ও দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উপাচার্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.