শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
জলঢাকায় পূর্ব শত্রুতার জেরে এক পরিবারের ওপর হামলা, আহত ৫
/ ৪৪ সময় দেখুন
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) উপজেলার কাঁঠালী ইউনিয়নের উত্তর দেশিবাই বসুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, কাঠালী ইউনিয়নের উত্তর দেশিবাই এলাকার প্রয়াত নছর উদ্দিনের ছেলে জোবায়দুল ইসলামের সঙ্গে প্রতিবেশী প্রয়াত ঘুমারু মামুদের ছেলে নজরুল ইসলাম (৪৫), জবেদুল ইসলাম (৫০), জহিরুল ইসলাম (৪০) ও জবেদুল ইসলামের ছেলে কামরুজ্জামানের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও বাকবিতণ্ডা চলে আসচ্ছিল। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার দিন দুপুরে জোবায়দুল ইসলাম ধান মাড়াইয়ের কাজে জমির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বসুনিয়াপাড়ার মিনহাজুলের বাড়ীর সামনের রাস্তার পাশের আঙ্গিনায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় জোবায়দুল ইসলামকে রক্ষা করতে পরিবারের সদস্যরা সহ এলাকাবাসী এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। হামলায় গুরুতর আহত হন প্রয়াত লেবু মিয়ার স্ত্রী রাশেদা বেগম, আবু বক্কর সিদ্দিক, তার স্ত্রী তাহেরা বেগম, জোবায়দুল ইসলাম ও তার স্ত্রী কুলছুম আক্তার। এলাকাবাসী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে জোবায়দুল ইসলামের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। স্থানীয়দের ভাষ্য, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন হামলাটি পূর্বপরিকল্পিত ছিল বলে তাদের ধারণা। এ ঘটনায় জোবায়দুল ইসলাম বাদী হয়ে জলঢাকা থানায় নাম উল্লেখ করে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন মামলা রেকর্ড হয়েছে, আসামী গ্রেফতারের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.