শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান পটুয়াখালী ভার্সিটির নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের সঙ্গে শাখা প্রধানদের মত বিনিময় সভা অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন পঞ্চগড়ের নুর আলম
/ ১৪০ সময় দেখুন
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাওয়া সামাজিক ও জাতীয়তাবাদী সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পঞ্চগড় জেলার কৃতী সন্তান মোঃ নুর আলম। সংগঠনের নতুন এই দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে বিভিন্ন মহলে। গত ২৮ এপ্রিল ২০২৬ ইং তারিখে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সভায় সংগঠনের সভাপতি মোঃ রেজাউল কবির দীপু এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। জানা যায়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে গঠিত এ কমিটিতে বিভিন্ন পর্যায়ের যোগ্য, অভিজ্ঞ ও কর্মঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ের বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মোঃ নুর আলম-কে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করে কেন্দ্রীয় নির্বাহী সংসদে অন্তর্ভুক্ত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি তার বক্তব্যে বলেন,“দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হলে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আমি আশাবাদী। বিশেষ করে তরুণ ও উদ্যমী নেতৃত্ব সমাজ উন্নয়ন ও জাতীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান তাইজুল ইসলাম হীরু। তিনি বলেন,“সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সংগঠন এগিয়ে যাবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণ নেতৃত্বের বিকল্প নেই। নুর আলমের মতো কর্মঠ ব্যক্তির অন্তর্ভুক্তি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে।”এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়াসহ সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।এদিকে, শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোঃ নুর আলম। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,“আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সর্বোচ্চ চেষ্টা করবো। সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। এজন্য আমি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”স্থানীয়ভাবে নুর আলমের এ অর্জনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। অনেকে মনে করছেন, তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.