নিজস্ব প্রতিবেদক, সোহরাব হোসেন :
দীর্ঘ দিনের চেষ্টার পর অবশেষে ধর্ষণ মামলার পলাতক আসামি পারভেজকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন আশুলিয়া থানার পুলিশ।
আশুলিয়া থানার এসআই ফরিদুল ইসলাম দক্ষতার কারণে ন্যাক্কার জনক ধর্ষণ মামলার এই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
অভিযোগ রয়েছে, আশুলিয়া থানার সরকার মার্কেট সংলগ্ন পলমল গ্রুপের কর্মী সীমা নামের এক নারীর জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত পারভেজ আত্মগোপনে চলে যায়।
নিরলস প্রচেষ্টা, পেশাদারিত্ব ও সাহসিকতার পরিচয় দিয়ে তাকে আইনের আওতায় আনায় এলাকাবাসী এসআই ফরিদুল ইসলামের ভূয়সী প্রশংসা করছেন।
জনগণের প্রত্যাশা, এভাবেই দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে পুলিশ কাজ করলে অপরাধীরা যত দূরেই পালিয়ে যাক না কেন, আইনের হাত থেকে রক্ষা পাবে না।
ন্যায়বিচার প্রতিষ্ঠায় এমন উদ্যোগ সাধারণ মানুষের আস্থা অবিশ্বাসকে আরো মজবুত করবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয় অপরাধী যেই হোক না কেন তার পরিচয় মুখ্য বিষয় নয় , তার পরিচয় সে একজন অপরাধী, অপরাধ করে কেউ আর পার পাবে না। জনগণের জান মালে নিরাপত্তা নিশ্চিত করতে আশুলিয়া থানা পুলিশ দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
গ্রেফতার কৃত আলোচিত ধর্ষণ মামলার আসামি পারভেজকে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান আশুলিয়া থানা পুলিশ।

