শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান। আশুলিয়ার জামগরায় মাদক সহ চার পেশাদার মাদক কারবারি ডিবির হাতে আটক। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবন কারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড। সিংগাইরে ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু, ৪ দিনব্যাপী আয়োজন পটুয়াখালীর দুমকিতে গাড়ি চাপায় নিহত-১ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে শিক্ষক কে শারীরিক নির্যাতন এর বিরুদ্ধে মানব বন্ধন
/ ১৪৮ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫২ অপরাহ্ন

আনিস প্রধান পঞ্চগড় : গত ৮ সেপ্টেম্বর পঞ্চগড় জেলা সদরের উপজেলা পঞ্চগড় এ এক শিক্ষক কে লাঞ্ছিত করার প্রতিবাদে মানব বন্ধন করেছে শিক্ষক ও ছাত্র ও অবিভাবকরা।গত ১০ সেপ্টেম্বর চাকলাহাট হাজী খামির উদ্দিন প্রধান আলিম মাদ্রাসা ও পৃথক ভাবে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মানব বন্ধন করে। গত ৮ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষক আবু মোঃ সালেহ খাজা খানের পুকুরে কে বা কারা বিষ প্রয়োগে প্রায় লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে। খবর পেয়ে শিক্ষক ঘটনায় চিৎকার করে কান্না করতে থাকে। এসময় কিছু দুষ্কৃতকারী শিক্ষক কে প্রাণে হত্যার জন্য মারধর করে। স্থানীয় এক লোক লতিফুল উক্ত শিক্ষকের অবস্থা আসংখ্যা জনক দেখে দ্রুত পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। উক্ত লতিফুল মানিবক সেবা করে বাসায় ফেরার পথে পুনরায়, দুষ্কৃতকারীরা তাকে বেদম প্রহার করে। লতিফুল পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এলাকার সুধিজন ও ছাত্র শিক্ষকরা এর দৃষ্টান্ত মুলক বিচার দাবি করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা মাদ্রাসা শিক্ষক সভাপতি মৌলানা মোঃ সাইফুল্লাহ, মাদ্রাসা কর্মচারী রংপুর বিভাগীয় ফেডারেশন সভাপতি মোঃ রফিকুল ইসলাম। হাজী খামির উদ্দিন প্রধান আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ আনসারুল ও অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ। সকলে এ ঘটনার তিব্র নিন্দা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় এ আন্দোলন শুধু পঞ্চগড়ে নয় সমগ্র বাংলাদেশে শিক্ষক সমাজ ও ছাত্রদের মাঝে ছড়িয়ে প্রতিকার করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.