রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।
/ ৭৫ সময় দেখুন
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১:৪১ অপরাহ্ন

মকবুল হোসেন,
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ জেলা :

যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আজ ৮ মার্চ রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এছাড়াও ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভাগীয় ও জেলা পর্যায়ের অন্যান্য সকল দপ্তরের দপ্তরপ্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক কালো রাত। এদিন পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকায় এক হত্যাযজ্ঞ চালায়। দিবসটি আমাদের জন্য শোকাবহ।দিবসটি যথাযথভাবে উদযাপন ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে প্রতি বছর একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়।

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৫ মার্চ দিবাগত রাতে আলোকসজ্জা বর্জন করতে হবে। রাত ১০:৩০টা থেকে ১০:৩১টা পর্যন্ত ০১ মিনিট সারাদেশে একযোগে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। এছাড়াও দোয়া ও মোনাজাত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন সুবিধাজনক সময়ে সম্পন্ন করতে হবে।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ভোর ০৫:৫৬ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির সাথে পতাকা উত্তোলন ও ময়মনসিংহে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং আবাসিক ভবনে যথানিয়মে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এরপর সকাল ০৮:০০টায় জেলা স্টেডিয়ামে কুজকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। সকাল ১১:০০টায় টাউনহলে অবস্থিত তারেক স্মৃতি অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। বিকাল ০৩:০০টায় সার্কিট হাউজ মাঠে মুক্তিযোদ্ধা ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়াও শিল্পকলা একাডেমি রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করবে।

সভাপতি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জন্য উদযাপনের নয়, শোকের দিন। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানিয়ে আলোচনা সভা আয়োজন করতে হবে। আজ থেকে ১০ বছর পর হয়তো কোনো মুক্তিযুদ্ধ নাও বেচে থাকতে পারেন। তাই শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বীর মুক্তিযোদ্ধাদের প্রধান অতিথি/আলোচক হিসেবে আমন্ত্রণ জানাতে হবে। এছাড়াও ডিসপ্লে ও প্রদর্শনীতে গতানুগতিক ধারা থেকে বের হয়ে মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও ঐতিহাসিক মুহূর্ত কিভাবে পোর্টেট করা যায়, সে চেষ্টা করতে হবে। এদিন সারাদিন বিনোদন কেন্দ্র ও সিনেমা হলগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সকলের সার্বিক সহযোগিতায় আমরা যথাযথ মর্যাদায় ভালোভাবে দিবসটি পালন করতে চাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.