রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা।
/ ৭৪ সময় দেখুন
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা আজ সোমবার ০৯ মার্চ অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, এনডিসি। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগীয় সমাজসেবা, এলজিআরডি, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি সম্প্রসারণ, প্রাণিসম্পদ, সমবায়, যুব উন্নয়ন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, প্রাথমিক শিক্ষা, বিআরডিবি, মহিলা বিষয়ক অধিদপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দপ্তরপ্রধানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভাপতি বলেন, উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোনয়নের সময় স্বজনপ্রীতি পরিহার করে যারা মেধাবী বা সেরা দশের মধ্যে আছে, তাদেরকে বাছাই করতে হবে। ক্রিটিক্যাল রোগের জন্য বৈধ আবেদনের প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে তাৎক্ষণিক ভিত্তিতে মিটিং করে বরাদ্দ প্রদান করতে হবে, যাতে ভাতাভোগীর উপকার হয়। জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ করা যাবে না।

সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, জটিল রোগের ক্ষেত্রে এককালীন অনুদান এক লক্ষ টাকা করা যায় কি না সে ব্যাপারে পদক্ষেপ নিন। বর্তমান সরকারের ইশতেহারের একটা গুরুত্বপূর্ণ অংশ সামাজিক নিরাপত্তা কর্মসূচি। যার প্রথম পদক্ষেপ প্রান্তিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ। সমাজসেবা কার্যালয়ের সহায়তায় সারাদেশে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। আগামীকাল ১০ মার্চ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে। মধ্যপ্রাচ্যে সংকটের কারণে ফ্যামিলি কার্ড আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপনারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদানের ক্ষেত্রে মানবিক দৃষ্টিতে দেখবেন যাতে মানুষ অফিসে এসে ফিরে না যায়। ভাতা প্রদানের ক্ষেত্রে ভাতাভোগীর দৃষ্টিতে সমস্যাটাকে দেখুন, সহমর্মিতা দেখান। সাধারণ জনগণের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দিন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.