মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপির এবং তার অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে এক বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও শ্লোগানসহ মিছিলে অংশ নেন। মিছিলটি পুরাতন কোর্ট ভবন চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শেরপুর রোড গোল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মোঃ আমিনুল হক, সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকন, মোঃ এমদাদ হোসেন খান, আলহাজ্ব ওয়াজেদুল ইসলাম, এনামুল হক বাবুল, কুদরত ‘আলী, একেএম সিরাজুল হক, ফজলুল করিম খান, ডা. শাহীনুর ইসলাম, আদম আলী, হাবিবুর রহমান, ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ.কে. এম তোজাম্মেল হক রুবেল, মোশাররফ হোসেন, আজহারুল হক তোলা, আমিনুল ইসলাম লিটন, তোফাজ্জল হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল, সদস্য সচিব মহিবুল হক টুটুল, যুবদল নেতা সানোয়ার হোসেন খান, শাহজাহান সিরাজ, ডিকে শাহজাহান, জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব সুজাউদ্দিন সুজাসহ ফুলপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে।” তারা আগামী দিনের আন্দোলনে নেতাকর্মীদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

