রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
সাভার পৌর ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
/ ৯৬ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

এস,এ রশিদ, বিশেষ প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় সাভারের গেন্ডা সচির রোডে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি এবং সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল চেয়ারম্যান হাসান মাহবুব মাস্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আজিজ।
সাভার পৌর ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ও আগামী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মো: আমিন উদ্দিন খান সুমনের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে স্থানীয় ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত সকলেই রমজানের পবিত্রতা রক্ষা ও আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন, মাহে রমজান ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা দেয়। সেই শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমাজ থেকে সকল প্রকার অন্যায় ও অবিচার দূর করতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় এলাকার বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.