রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
পটুয়াখালীর দুমকি উপজেলায় নিতাই চন্দ্র নামের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ।
/ ৭১ সময় দেখুন
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩:০৪ অপরাহ্ন

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, নিতাই চন্দ্র নামের এক তরুণ ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে।

গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
​শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর চরবয়রা গ্রামের তালতলী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।​

জানা যায় বিকেলে তালতলী বাজারে নিজের দোকানে থাকাকালীন পারিবারিক ঝামেলা নিয়ে প্রতিবেশী শুভাষ চন্দ্র শীলের সঙ্গে নিতাই চন্দ্রের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম হাওলাদার, সাধারণ সম্পাদক জলিল হাওলাদার ও জাবের মাহমুদ লিটন সহ ৩-৪ জন ব্যক্তি রড ও বাঁশের লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।​

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অতসী উপমা ঐশী জানান, আহত নিতাই চন্দ্রের মুখে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে, এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে সাধারণ সম্পাদক জলিল হাওলাদার মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, নিতাই চন্দ্র আমাদের গালাগাল করেছে, এজন্য আমরা তাকে মেরেছি।
​দুমকি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুজ্জামান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.