এস,এ রশিদ, বিশেষ প্রতিনিধি :
সিংগাইর উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ (মঙ্গলবার ) সিংগাইরের ফোর্টনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ইকবাল হোসেন শামীমের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার দুই হাজার অসহায় ও দুস্থ মানুষের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে বিশ্বাসী। মো. ইকবাল হোসেন শামীম নিজ উদ্যোগে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর যে প্রচেষ্টা গ্রহণ করেছেন, তা প্রশংসার দাবি রাখে।
ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এফ এম রিপন আক্তার ফজলু সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।
ঈদ উপহার সামগ্রী হাতে পেয়ে অসহায় মানুষগুলো সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বক্তারা সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।

