শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় যানজট নিরসনে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
/ ৮১ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ন

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা শহরের চরপাড়া ও তৎসংলগ্ন এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ০২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট অংশীজনগণ।
সভায় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে চরপাড়া অন্যতম ব্যস্ত একটি এলাকা। প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচলের কারণে এখানে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে। যানবাহন চলাচল সুশৃঙ্খল করা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, নগরবাসীর চলাচল সহজ করতে চরপাড়া ও আশপাশের এলাকার যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সমন্বয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে নাগরিকরা স্বস্তিতে চলাচল করতে পারেন।
সভায় উপস্থিত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা আরো জোরদার করা হবে ও নিয়ম অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় চরপাড়া ও তৎসংলগ্ন এলাকার যানজট সমস্যা চিহ্নিত করে তা সমাধানে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যার দ্রুত সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.