নিজস্ব প্রতিবেদক :
শিল্প অঞ্চল অধ্যুসিত আশুলিয়ার জামগড়া যেন এক সন্ত্রাসী ও মাদক কারবারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে,
হত্যা ছিনতাই চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ে এক পক্ষ আরেক পক্ষর সাথে গুলি বিনিময়ের ঘটনা যেন এক ছেলে খেলায় পরিণত হয়েছে, এই মাদক ব্যবসায়ীরা অস্ত্রসহ হামলা করছে প্রতিপক্ষ থেকে প্রতিবাদী সাধারণ মানুষের উপর, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ইতিমধ্যেই ঘোষণা হয়েছে , তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের মতো আশুলিয়াতে ও আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত আছে,

গত কয়েক দিনে প্রশাসনের আন্তরিকতা ও ব্যাপক তৎপরতায় অস্ত্রসহ বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আশুলিয়া থানা পুলিশ সহ ও rab-4 এবং ঢাকা উত্তরের ডিবি পুলিশের চৌকশ সদস্যরা।
ডিবি পুলিশের তৎপরতায় আজ সংবাদ প্রকাশের আগ মুহূর্তে ডিবি উত্তরের একটি আভিজাতিক দলের গোয়েন্দা ফাঁদে ধরা পড়ে আশুলিয়া থানাধীন জামগড়া ইশা পাম্প সংলগ্ন এলাকার পেশাদার একটি মাদকচক্র, তাদের নাম ঠিকানা এখনো জানা যায়নি, তবে আটকের পর তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

