রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
৩০ হাজার টাকা মজুরি ও ৬ মাস মাতৃ-ত্বকালীন ছুটির দাবিতে আন্তর্জাতিক নারী দিবস পালন করলো বিএলএফ।
/ ১১০ সময় দেখুন
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

এস,এ রশিদ, বিশেষ প্রতিনিধি :

নারী-পুরুষের বৈষম্য বিলোপ, কর্মজীবী নারীদের জন্য ৬ মাস মাতৃত্বকালীন ছুটি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব নাহিদুল হাসান নয়ন এবং সঞ্চালনা করেন বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম সবুজ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব কবির হোসেন, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কামরুন নাহার, বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মরিয়ম আক্তার শিউলি এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগের সভাপতি জনাব সারোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন যৌথভাবে এই বিশাল সমাবেশ ও র‍্যালির আয়োজন করে। এতে শ্রমিকদের অধিকার আদায় এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের লক্ষ্যে সরকারের নিকট ৬ দফা দাবি উত্থাপন করা হয়।
উত্থাপিত ৬ দফা দাবি:
১. মাতৃত্বকালীন ছুটি: কর্মজীবী নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং সন্তানের সুরক্ষায় ৬ মাস মাতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা।
২. মজুরি বৃদ্ধি: বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করা।
৩. আইএলও কনভেনশন: গৃহশ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় অবিলম্বে আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থন করা।
৪. বৈষম্য রোধ: কর্মক্ষেত্রে নারী ও পুরুষের বেতন ও পদমর্যাদাগত সকল প্রকার বৈষম্য নিরসন করা।
৫. যৌন হয়রানি বন্ধ: কর্মস্থলসহ সর্বত্র নারীদের ওপর যৌন হয়রানি ও সহিংসতা বন্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা।
৬. সামাজিক সুরক্ষা: শ্রমিকদের আপদকালীন সহায়তায় রাষ্ট্রকে শক্তিশালী সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, “নারীরা আজ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ কর্মক্ষেত্রে তারা এখনো নানামুখী বৈষম্যের শিকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ৩০ হাজার টাকার নিচে মজুরি দিয়ে একটি পরিবারের জীবনধারণ অসম্ভব। এছাড়া আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থিত না হওয়ায় গৃহশ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।” তারা আরও বলেন, নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব। অবিলম্বে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস কার্যকর এবং যৌন হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে শ্রমিকদের একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা নারী অধিকার ও শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.